বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থী পাভেল মহাজন প্রেসিডেন্ট রোভার স্কাউট ( পি আর এস) পুরস্কার গ্রহণ করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ঢাকার বাংলাদেশ স্কাউট জাতীয় সদর দপ্তরে বাংলাদেশ স্কাউট'স শাপলা কাব, প্রেসিডেন্ট'স স্কাউট ও প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে পাভেল মহাজন রাষ্ট্রপতি স্বাক্ষরিত সার্টিফিকেট ও প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড গ্রহণ করার গৌরব অর্জন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস এর অন্তবর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মোঃ এহছানুল হক ও বাংলাদেশ স্কাউট'স উপ- প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান ( স্নিগ্ধ)। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।