আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১(শিবচর) সংসদীয় আসনের বিএনপির সাবেক সংসদ সদস্যা নাভীলা চৌধুরীর নেতৃত্বে বিশাল রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শিবচর পৌরসভা,মাদবরেরচর,পাঁচ্চরসহ বিভিন্ন এলাকায় বিশাল রেলি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী বলেন, ম্যাডাম খালেদা জিয়া আমাকে আস্বস্ত করেছিলো, তুমি এলাকায় গিয়ে বিএনপির জন্য কাজ করো।তোমাকে অবশ্যই মূল্যায়ন করা হবে। শিবচরের জনগণের ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। দলের প্রতি আমার যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে।
আমি বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দেবেন।ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতি থেকে শুরু করে মূল দলের রাজনীতিতে সম্পৃক্ত হই। দীর্ঘ ১৮ বছর দলের জন্য অনেক পরীক্ষা দিতে হয়েছে। তবু দল ছেড়ে যাইনি। শহীদ জিয়াউর রহমানকে ভালোবেসে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। বিএনপির প্রতি আমার গভীর ভালোবাসা ও আবেগ। দুঃসময়ে দলের সাথে ছিলাম,এখনো আছি এবং ভবিষ্যতে ও থাকবো,ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সভাপতি শাহনেওয়াজ তোতা,সেক্রেটারি এমদাদুল হক খান,শিবচর উপজেলা যুবদলের সভাপতি মোঃ বাকাউল করিম খান,শিবচর উপজেলা যুবদল নেতা খলিলুর রহমান মাদবর, সোহাগ বেপারী,ছাত্রদল নেতা হামিমসহ স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।