চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক মা ও অভিভাবক সমাবেশ এবং শিশু শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এছাড়া সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। মূখ্য আলোচক ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক।
বিশেষ অতিথির আসন অলংকিত করেন ইউআরসি ইন্সট্রাক্টর শহিদুল আমিন ভূঁইয়া। এছাড়া, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রামদয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, বিদায়ী শিক্ষিকা তাসলিমা আক্তার, সমাজসেবক কাজী মাজহারুল ইসলাম, আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, মিরসরাই উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, মিরসরাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, শিক্ষক নেতা আবুল হোসেন, মো. মহিউদ্দিন প্রমূখ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এ কে এম ফজলুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর শহিদুল আমিন ভূঁইয়া, মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, সমাজসেবক আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, কাজী মাজহারুল ইসলাম, এবং বিদায়ী শিক্ষক তাসলিমা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, আজকের শিশুরা আগামীর বাংলাদেশ। এদের সঠিক লালন পালনে মায়ের ভূমিকা সর্বাধিক। তাদের উপযুক্ত পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে হবে। শিশুদের মোবাইল এবং যেকোন ডিভাইস থেকে দুরে থাকতে হবে। এছাড়া শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।
এইদিন প্রধান অতিথি সোমাইয়া আক্তার বিদ্যালয়ে নিজ হাতে বৃক্ষরোপণেও অংশগ্রহন করেন।
এইদিন প্রধান অতিথি সোমাইয়া আক্তার বিদ্যালয়ে নিজ হাতে বৃক্ষরোপণেও অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের শেষে, দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহনের প্রাক্কালে বিদায়ী শিক্ষিকা তাসলিমা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়।