ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিএনপির তিন নেতার পদ স্থগিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ৯.২০ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ৯.২০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4544806 জন

  • নিউজটি দেখেছেনঃ 4544806 জন
চট্টগ্রামে বিএনপির তিন নেতার পদ স্থগিত

বিএনপির মনোনয়ন নিয়ে মহাসড়ক অবরোধ ও সহিংসতার ঘটনার চারদিন পর চট্টগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।



উল্লেখ্য, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে প্রার্থীতা ঘোষণা করা হয় উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীনকে। মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ ও সহিংসতার ঘটনার পরের দিন আসলাম চৌধুরীর চার অনুসারীকে বহিষ্কার করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ৯.২০ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ৯.২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ