আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনশ আসনের মধ্যে দুইশ ৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরমধ্যে- চট্টগ্রামের ১৬ আসনের ১১টিতে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাকি ৫ জনের নাম পরে ঘোষণা করা হবে জানানো হয়। সোমবার (৩ নভেম্বর) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চট্টগ্রামে বিএনপির মনোনয়নপ্রাপ্তরা হলেন-
চট্টগ্রাম-১ নুরুল আমিন চেয়ারম্যান
চট্টগ্রাম-২ সরওয়ার আলমগীর
চট্টগ্রাম-৩ (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-৪ কাজী সালাহউদ্দিন
চট্টগ্রাম-৫ মীর মো. হেলাল উদ্দিন
চট্টগ্রাম-৬ (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-৭ হুম্মাাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-৯ আবু সুফিয়ান
চট্টগ্রাম-১০ আমির খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১১ (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-১২ এনামুল হক এনাম
চট্টগ্রাম-১৩ সরওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৪ (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-১৫ (পরে ঘোষণা করা হবে)
চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা