ঢাকা
খ্রিস্টাব্দ

আমরা সিলেকশন চাই না ইলেকশন চাই: ড. তাহের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5246983 জন

  • নিউজটি দেখেছেনঃ 5246983 জন
আমরা  সিলেকশন চাই না ইলেকশন চাই: ড. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা নির্বাচনে যেতে চাই। তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে। আমরা ইলেকশন চাই সিলেকশন চাই না।


বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় জামায়াতের ঢাকা মহানগরের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে রাজধানীর পল্টনস্থ বিজয়নগর রোডে (পানির ট্যাংকি সংলগ্ন সড়ক) এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


জামায়াতের নায়েবে আমির বলেন, অধিকাংশ দলই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে মত, ভিন্নমত, ও নোট দিয়েছেন। সব কিছুর বিষয়ে ঐক্যমত্য হওয়ার পরও একটি দল বলছে, এর আইনি ভিত্তি নেই। তাহলে কি এই ঘোষণাপত্রের আইনি ভিত্তি আছে? সরকার তো মুখে স্বীকার করছে, কিন্তু সে অনুযায়ী যদি বাস্তবায়ন না করে তাহলে ঈমান থাকে?


আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।


উল্লেখ্য, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ