ঢাকা
খ্রিস্টাব্দ

অপকর্মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১২.৩৫ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১২.৩৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1665604 জন

  • নিউজটি দেখেছেনঃ 1665604 জন
অপকর্মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় উপদেষ্টা এ মন্তব্য করেন। আওয়ামী লীগের গোপন বৈঠক ও কার্যক্রমের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এমনকি কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে, তাদের ছাড় দেওয়া হবে না। এটা তদন্তের বিষয়। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’


উপদেষ্টা বলেন, ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই। তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ও সজাগ রয়েছে। তা ছাড়া সাংবাদিকেরাসহ সংশ্লিষ্ট সবাই যেভাবে এ বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো শঙ্কা নেই।


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমি সব সময় বলে আসছি—আমাদের সাংবাদিকেরা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১২.৩৫ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১২.৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ