ঢাকা
খ্রিস্টাব্দ

সতর্ক করল মন্ত্রণালয়

ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4185771 জন

  • নিউজটি দেখেছেনঃ 4185771 জন
ভুয়া প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারণা
ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে নিয়োগ, পদায়ন ও বদলির ক্ষেত্রে ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণার চেষ্টা চালিয়ে আসছে একটি চক্র। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার স্বাক্ষর জাল পূর্বক ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারক চক্র প্রতারণা করার চেষ্টা করছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ, পদায়ন ও বদলিসংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। যেকোনো নিয়োগ, পদায়ন ও বদলির প্রজ্ঞাপনের বিষয়ে কোনো প্রকার যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে। সবশেষে বলা হয়, এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ