ঢাকা
খ্রিস্টাব্দ

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলাৎকার, শিক্ষক আটক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শামীম রেজা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
দেবীগঞ্জ, পঞ্চগড়
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০.২০ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০.২০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2260624 জন

  • নিউজটি দেখেছেনঃ 2260624 জন
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলাৎকার,  শিক্ষক আটক
ছবি : সংবাদদাতা প্রেরিত।

দেবীগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক রেজওয়ান পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ দেবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৭ মার্চ) দিনগত রাত ১.৩০ মিনিটে উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা এলাকায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার রেজওয়ান পারভেজ নিকটবর্তী বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার আলতাফের ছেলে এবং ঐ মাদ্রাসার আবাসিক শিক্ষক হিসাবে নিযুক্ত।


মামলার এজাহার সূত্রে জানা যায়, হিরা (ছদ্মনাম) ও মনির (ছদ্মনাম) ২ জনেই ঐ মাদ্রাসার আবাসিক ছাত্র। গত ১৬ মার্চ রাত দেড়টার দিকে মনির কে ঘুম থেকে ডেকে তুলে মাদ্রাসার  দক্ষিণ দুয়ারী টিনশেড ঘরের ভিতরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেখিয়ে বলাৎকার করে অভিযুক্ত শিক্ষক। এরপর তাকে কোরআন শরিফ হাতে নিয়ে শপথ করানো হয়, যেন এ ঘটনা কাউকে না জানায়। পরদিন চয়ন তারাবির নামাজের সময় তার পূর্ব পরিচিত গোলাম রাব্বিকে বিষয়টি জানায়। গোলাম রাব্বি পরে বিষয়টি চয়নের অভিভাবককে জানায়। পরে চয়নের অভিভাবক মোঃ গোলাম রাব্বি ও স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে মাদ্রাসায় তার ছেলের কাছে যায়। বাবাকে দেখে ছেলে  হাউমাউ করে কাঁদতে কাঁদতে বিস্তারিত খুলে বলে। পরে মাদ্রাসার অন্য ছাত্রদের সাথে কথা বলার এক পর্যায়ে আরেক ভিকটিম মনির (ছদ্মনাম) জানায় একই ব্যক্তি গত ১০ মার্চ রাতে তার সাথেও একই কাজ করেছে।


এরপর ভিকটিমের বাবা মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরনবীকে মুঠোফোনে বিষয়টি সম্পর্কে জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। এ সময় মাদ্রাসার আশেপাশে এই এলাকার লোকজনের মাঝে ঘটনা জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী ঐ ব্যক্তির উপর চড়াও হন। পরে রাত দেড়টায় ঘটনাস্থলে গিয়ে দেবীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শামীম রেজা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
দেবীগঞ্জ, পঞ্চগড়
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০.২০ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০.২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ