ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে পানি নিয়ে অবর্ণনীয় কষ্ট, ওয়াসা ভবন ঘেরাও

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০.৪৭ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০.৪৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4304053 জন

  • নিউজটি দেখেছেনঃ 4304053 জন
চট্টগ্রামে পানি নিয়ে অবর্ণনীয় কষ্ট, ওয়াসা ভবন ঘেরাও
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। পানির দাবিতে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নগরের দামপাড়া এলাকায় চট্টগ্রাম ওয়াসার কার্যালয়ে এ ঘেরাও কর্মসূচি পালন করে।


গ্রাহকদের অভিযোগ, রমজান শুরুর পর থেকে পানি পাচ্ছে না দেওয়ানহাট, হালিশহর, পাঠানটুলি এলাকার বাসিন্দারা। এতে করে দৈনন্দিন কাজ ছাড়াও মসজিদে অজুর পানিও পাওয়া যাচ্ছে না।ওয়াসার লাইন কাটা পড়ার খবর শুনেছিলাম। এতদিনেও কেন এর সমস্যার সমাধান করা যাচ্ছে না। রোজা রেখে পানির কষ্ট আর মেনে নেওয়া যাচ্ছে না। খাওয়ার পানি কিনে খাওয়া গেলেও ব্যবহারের পানি নিয়ে অবর্ণনীয় কষ্ট করতে হচ্ছে। তারা বলেন, আমরা ওয়াসায় অভিযোগ জানাতে এসেছি। এখানে কার গাফিলতি আছে তা খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা চাই এ সমস্যা দ্রুত সমাধান হোক।  


এর আগে গত ৮ মার্চ গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) একটি প্রকল্পের উন্নয়ন কাজ চলাকালে কাটা পড়ে ওয়াসার ১১০০ এমএম ব্যাসের পানি সঞ্চালন লাইন। এতে ফলে নগরের আগ্রাবাদ আবাসিক এলাকা, সিডিএ আবাসিক এলাকাসহ আশপাশের অন্তত ১৮ এলাকায় ওয়াসার পানি সরবরাহে বিঘ্ন ঘটে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০.৪৭ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০.৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ