ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুরের শিবচরে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১.২২ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১.২২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3855276 জন

  • নিউজটি দেখেছেনঃ 3855276 জন
মাদারীপুরের শিবচরে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এবং মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আগামী সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নেতৃত্বে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৫ টায় শিবচর উপজেলার পাঁচ্চর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার পাঁচ্চর গোল চত্বর নামক স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের ২০১৮ সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আগামী সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এ সময় তৃণমূল বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ মিছেলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।


বিক্ষোভ মিছিল সম্পর্কে জানতে চাইলে মাদারীপুর জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন, জিয়াউর রহমান ও তার পরিবারের বিপক্ষে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা ভিত্তিহীন মিথ্যা বানোয়াট গুজব ছড়াচ্ছে প্রতিদিন।


বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী, উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তার, যুগ্ম আহ্বায়ক নাজমুন নাহার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর বেপারী,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল, শ্রমিক দলের সাবেক যুগ্ন আহবায়ক নাসির হাওলাদার, মাদারীপুর জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা সহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১.২২ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১.২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ