ঢাকা
খ্রিস্টাব্দ

সরকারকে হান্নান মাসউদ

নিরাপত্তা দিতে পারে না একটা জেলায় , তারাই করবে নির্বাচন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১.০৭ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১.০৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1760102 জন

  • নিউজটি দেখেছেনঃ 1760102 জন
নিরাপত্তা দিতে পারে না একটা জেলায় , তারাই করবে নির্বাচন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে দফায় দফায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।


বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লেখেন, ‘এর জন্যে তোদের চরম মূল্য দিতে হবে, এই গভর্নমেন্টকেও।


একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন!’ এর আগে ফেসবুকে আরেক পোস্টে তিনি সরকারের উদ্দেশ্যে লেখেন, ‘আগে দেশ নিয়ন্ত্রণ করেন।’ এদিকে, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টাহামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১.০৭ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১.০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ