ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে বাস চাপায় নারীর মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১৮ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3812773 জন

  • নিউজটি দেখেছেনঃ 3812773 জন
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে বাস চাপায় নারীর মৃত্যু
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (০৩ জুলাই )ভোরে শিবচর উপজেলার কুতুবপুর মুন্সিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।


জানা গেছে, এক্সপ্রেসওয়ের  ঢাকামুখী লেনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ এসে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, ভোরে এক্সপ্রেসওয়ে পার হবার সময় কোন অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসে চাপা দিলে তার মৃত্যু হয়।


মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, 'ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন থেকে এক নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেবার আগেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। রাস্তা পার হবার সময় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১৮ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১১.১৮ অপরাহ্ন