ঢাকা
খ্রিস্টাব্দ

লন্ডনে স্থানীয় সময় সকাল ৯টায় ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.৩৪ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.৩৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1895528 জন

  • নিউজটি দেখেছেনঃ 1895528 জন
লন্ডনে স্থানীয় সময় সকাল ৯টায় ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান/ফাইল ছবি।

চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (১০ জুন) এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।


এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা। আজ বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি।


এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার (১৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।


লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, শুক্রবার লন্ডনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.৩৪ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.৩৪ অপরাহ্ন