ঢাকা
খ্রিস্টাব্দ

ভিপি নুরের কঠোর হুঁশিয়ারি সরকারি কর্মকর্তাদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পটুয়াখালী
বুধবার, ১১ জুন ২০২৫, ৮.২৩ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১১ জুন ২০২৫, ৮.২৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1896450 জন

  • নিউজটি দেখেছেনঃ 1896450 জন
ভিপি নুরের কঠোর হুঁশিয়ারি সরকারি কর্মকর্তাদের

গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘কোনো একটি দলের নেতাকর্মীদের লেজুড়ভিত্তি না করে নাগরিকদের সেবা প্রদান করুন। তা না হলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নির্দেশ দিলাম ওই অফিসারের পদত্যাগের দাবিতে অফিস ঘেরাও করার।’


 

আজ বুধবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় গলাচিপা অফিসার্স ক্লাবে নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 



নুরুল হক নুর বলেন, ‘অন্য শীর্ষস্থানীয় দলের মতো আমরাও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চাই।



কারণ এ সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। তবে শুধু মৌলিক সংস্কারই নয় প্রয়োজনীয় সব সংস্কার করেই নির্বাচন দিতে হবে।’


 

তিনি আরো বলেন, ‘জাতীয় ঐকমত্যের মিটিংয়ে বলেছিলাম, জন-আকাঙ্ক্ষা রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ২০১৮ সালে কোটা আন্দোলন না করলে, ছাত্র-জনতা তাজা প্রাণ না দিলে এই জুলাই ২৪-এর জন্ম হতো না, তাই ছাত্রদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আগামীতে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে।



আমরা আর কোনো তাজা প্রাণ রাজপথে বিলিয়ে দিতে চাই না। গণ অধিকার পরিষদ দল কোনো লেজুড়বৃত্তি করে দল গঠন করে রাজপথে আসেনি।’ 


 

ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সী, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ এনিম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলাম প্রমুখ।


 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পটুয়াখালী
বুধবার, ১১ জুন ২০২৫, ৮.২৩ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১১ জুন ২০২৫, ৮.২৩ অপরাহ্ন