ঢাকা
খ্রিস্টাব্দ

ইশরাকের মেয়র হিসেবে শপথ রোধে নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২.৪৪ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২.৪৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1949381 জন

  • নিউজটি দেখেছেনঃ 1949381 জন
ইশরাকের মেয়র হিসেবে শপথ রোধে নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের করা এ সংক্রান্ত রিটের দ্বিতীয় দিনের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আজ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন।


অন্যদিকে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়।


সে নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়ার সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। এরপর গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)’র নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয়নি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২.৪৪ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২.৪৫ পূর্বাহ্ন