ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ভোটার হালনাগাদের তালিকায় ৬০ হাজার ভোটার মৃত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২.২৮ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২.২৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2321194 জন

  • নিউজটি দেখেছেনঃ 2321194 জন
চট্টগ্রামে ভোটার হালনাগাদের তালিকায় ৬০ হাজার ভোটার মৃত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামের ভোটার হালনাগাদে তালিকা থেকে ৬০ হাজার ৪৮৫ জনকে বাদ দেওয়া হয়েছে। এরমধ্যে নগরের ৪১ ওয়ার্ডে ২ হাজার ২৪ জন এবং ১৫ উপজেলা থেকে ৫৮ হাজার ৪৬১ জন মৃত ভোটার বাদ পড়েছেন। নতুন ভোটারদের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি গিয়ে জানা যায় এসব ভোটার মৃত। 


জানা গেছে, নতুন ভোটারের তথ্য সংগ্রহ শেষে এলাকাভিত্তিক নিবন্ধন কেন্দ্রে ছবিসহ নিবন্ধন করা হচ্ছে। ইসির এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ে মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন।  এর আগে, গত ৫ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশন। 


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরের পাঁচলাইশ এলাকায় ৪৯৯ জন, চান্দগাঁওয়ে ৬০৬ জন, কোতোয়ালী এলাকায় ১৯৮ জন, ডবলমুরিং এলাকায় ১৩১ জন, পাহাড়তলী এলাকায় ১০১ জন ও বন্দর এলাকায় ৪৮৯ জন মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।


১৫ উপজেলার মধ্যে বোয়ালখালীতে ৮ হাজার ২২৭ জন, বাঁশখালীতে ৬ হাজার ৮০৬ জন, আনোয়ারায় ৫ হাজার ১০৩ জন, সীতাকুণ্ডে ৪ হাজার ৪৮৮ জন, ফটিকছড়িতে ৩ হাজার ৮৫৭ জন, রাঙ্গুনিয়ায় ৩ হাজার ৬৪২ জন, পটিয়ায় ৩ হাজার ৬৩৪ জন, হাটহাজারীতে ৩ হাজার ৬২১ জন, লোহাগাড়ায় ৩ হাজার ৫৬২ জন, মিরসরাইয়ে ৩ হাজার ৫৫৭ জন, সাতকানিয়ায় ৩ হাজার ১৭ জন, সন্দ্বীপে ২ হাজার ৯৪৯ জন, রাউজানে ২ হাজার ৪০৩ জন, চন্দনাইশে ২ হাজার ১৭৩ জন এবং কর্ণফুলীতে ১ হাজার ৪২২ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২.২৮ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২.২৮ পূর্বাহ্ন