ঢাকা
খ্রিস্টাব্দ

অভ্র' কিবোর্ডের উদ্ভাবক মেহেদী হাসান পাচ্ছেন একুশে পদক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2370399 জন

  • নিউজটি দেখেছেনঃ 2370399 জন
অভ্র' কিবোর্ডের উদ্ভাবক মেহেদী হাসান পাচ্ছেন একুশে পদক
ছবি : সংগৃহীত

বাংলা ভাষায় লেখাকে সহজতর করতে অবিস্মরণীয় অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন অভ্র কি-বোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।


সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট নাগরিক চলতি বছর (২০২৫) একুশে পদক পাচ্ছেন। যাদের একজন মেহেদী হাসান খান।


 

জানা যায়, ২০০৩ সালে ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার জন্য ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার অভ্র কি-বোর্ড তৈরি করেন মেহেদী হাসান খান। তার আবিষ্কৃত অভ্র সফটওয়্যারের কারণে কম্পিউটারে বাংলা লেখা সহজ হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পর্যন্ত সবাই অভ্র ব্যবহার করছে। ওপেন সোর্স প্রকৃতি এবং কাস্টম লেআউট সুবিধার জন্য অভ্র দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।


 

অভ্র কি-বোর্ডের জন্য ২০১১ সালে মেহেদী হাসান খান তথ্য-প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বেসিস পুরস্কার পান। ২০২৫ সালে একুশে পদকের স্বীকৃতি তার দীর্ঘ পরিশ্রমের ফল।


মেহেদী হাসান খান রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২.০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ