ঢাকা
খ্রিস্টাব্দ

চলতি বছর ৯৫ হাজার ছাড়ালো ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৭.০৩ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৭.০৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2652757 জন

  • নিউজটি দেখেছেনঃ 2652757 জন
চলতি বছর  ৯৫ হাজার ছাড়ালো ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি
ছবি : সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৮৬ জনকে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা  ৯৫ হাজার ৭০ জনে দাঁড়িয়েছে।  শুক্রবার (৬ ডিসেম্বর) হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১০৯ জন, ঢাকা বিভাগে ৪০ জন, ময়মনসিংহে ১০ জন, চট্টগ্রামে পাঁচজন, খুলনায় ১৭ জন, বরিশাল বিভাগে চারজন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।



বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৫৩ জন, আর ১ হাজার ৪০১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।


এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৭ হাজার ৪৯৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৯৭৭ জন।



ডিসেম্বরের প্রথম ছয় দিনে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৬০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ২৯ জনের। আর চলতি বছরের এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৭ জনের।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৭.০৩ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ৭.০৩ অপরাহ্ন