ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে পাথরঘাটায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০.৩৮ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০.৩৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 6375474 জন

  • নিউজটি দেখেছেনঃ 6375474 জন
চট্টগ্রামে পাথরঘাটায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে দুই ইউনিট

চট্টগ্রাম নগরের লালদিঘী এলাকায় রঙ্গন কনভেনশন হলের পিছনে পাথরঘাটা মেথর পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

নন্দরকানন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আদালত ভবনের কাছে আগুন লাগার খবর পাই এবং দ্রুত দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে কাজে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এখন পর্যন্ত আগুনের কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০.৩৮ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০.৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ