ঢাকা
খ্রিস্টাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | সংবাদদাতা
গাইবান্ধা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২.০৫ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২.০৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4790381 জন

  • নিউজটি দেখেছেনঃ 4790381 জন
গাইবান্ধার সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
ছবি : সংবাদদাতা প্রেরিত।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামে এক গতকাল শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক কৃষকের গাভী ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে।


সাধারণভাবে বাছুরের চার পা থাকে, সেখানে ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা দেখা যায়। এই বিরল ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। উৎসুক জনতা ভিড় জমাচ্ছে এক নজর দেখার জন্য ।


গরুর মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, ‘আমার গাভীটি দুপুরের দিকে ছয় পা বিশিষ্ট এড়ে বাছুর জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছে দুটি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তবে পরবর্তী সময়ে চিকিৎসক জানিয়েছেন, ছয় পা হওয়ার কারণে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত বাছুরটি সুস্থ আছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ মাসুম পারভেজ | সংবাদদাতা
গাইবান্ধা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২.০৫ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২.০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ