ঢাকা
খ্রিস্টাব্দ

দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 4860958 জন
  • নিউজটি দেখেছেনঃ 4860958 জন
দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান
ছবি : সংগৃহীত

চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সাত দিনের সফর শেষে গত শনিবার তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান কমান্ডার অব দ্যা চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর পর্যন্ত  চীন সফর করেন। সফরকালে বিমানবাহিনী প্রধান চীনে অনুষ্ঠিত ‘দ্য চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশনাল অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিউশন (জুহাই এয়্যার শো’ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করেন।


এ ছাড়া বিমানবাহিনী প্রধান চায়নিজ প্লা এয়ার ফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজ এবং চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড একপোর্ট করপোরেশন (সিএটিআইসি) হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে; যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।


উল্লেখ্য, বিমানবাহিনী প্রধান ওই সরকারি সফরে চীনের উদ্দেশে গত ৮ নভেম্বর ঢাকা ত্যাগ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ