ঢাকা
খ্রিস্টাব্দ

চাকরির বয়সসীমা ৩৫ নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 5005271 জন
  • নিউজটি দেখেছেনঃ 5005271 জন
চাকরির বয়সসীমা ৩৫ নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি
ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর না করার প্রজ্ঞাপন আজকের মধ্যে জারি না হলে সহিংস আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চাকরিপ্রার্থীরা। সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন।


আন্দোলনকারীরা জানান, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা অহিংস আন্দোলনকে সহিংস রূপ দিতে বাধ্য হবেন। এক বক্তা বলেন, "১২ বছর ধরে সর্বোচ্চ ডিগ্রিধারীরা রাস্তায় আন্দোলন করছেন, যা রাষ্ট্রের বড় ব্যর্থতা। আমরা রাস্তায় থাকতে চাই না; আজকের মধ্যে প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই।"


মিছিলের এক অংশগ্রহণকারী রুবেল রানা বলেন, "আমাদের দাবি মেনে প্রজ্ঞাপন দিতে হবে। আমরা গত ৩০ সেপ্টেম্বর আলোচনা করেছি, তারপর সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করেছিলাম ১৬ অক্টোবর প্রজ্ঞাপন আসবে, কিন্তু এখনো কিছু হয়নি। দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।"


তিনি তার সহ-আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, "যদি আমার মৃত্যু ঘটে, আমার লাশ নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। দাবি আদায় হওয়ার পরই আমার লাশ দাফন হবে।"


এ সময় আরও বক্তব্য রাখেন সাথী আক্তার ও সোলায়মান সাদ। তারা আজ সারা দিন শাহবাগে অবস্থান করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :