ঢাকা
খ্রিস্টাব্দ

হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের প্রেক্ষিতে
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 5013680 জন
  • নিউজটি দেখেছেনঃ 5013680 জন
হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত
ছবি : সংগৃহীত

হাইকোর্টের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কর্তৃক নিশ্চিত করা হয়েছে। এই বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারী পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে।


বুধবার (১৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি এ তথ্য জানান। প্রধান বিচারপতি গতকাল চায়ের দাওয়াতের মাধ্যমে বিচারপতিদের এই সিদ্ধান্ত জানান। জানা গেছে, আমন্ত্রণ পাওয়া ১২ বিচারপতির মধ্যে চারজন ইতিমধ্যে প্রধান বিচারপতির দপ্তরে উপস্থিত হয়েছেন।


বিগত সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগে বিভিন্ন সংগঠন ও আইনজীবীরা তাদের পদত্যাগ দাবি করে আসছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার রাতে ফেসবুকে বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।


বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজার হাজার শিক্ষার্থী হাইকোর্ট প্রাঙ্গণে জমায়েত হয়ে 'ফাঁসি চাই' ও 'স্বৈরাচারের দালালদের হুঁশিয়ার' ইত্যাদি স্লোগান দিতে শুরু করে।


হাসনাত আবদুল্লাহ বলেন, “সারা দেশ থেকেই আওয়ামী লীগের আইনজীবীদের অপসারণ করতে হবে।” তিনি ছাত্রলীগের নিষিদ্ধের দাবিও তুলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ