ঢাকা
খ্রিস্টাব্দ

শিল্পকলায় মঞ্চায়িত হবে ‘ট্রায়াল অব সূর্যসেন’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4397667 জন

  • নিউজটি দেখেছেনঃ 4397667 জন
শিল্পকলায় মঞ্চায়িত হবে ‘ট্রায়াল অব সূর্যসেন’
ছবি : সংগৃহীত

ব্রিটিশবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক মাস্টারদা সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটক মঞ্চে আনে নাট্যদল ঢাকা পদাতিক। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যজন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নবনির্দেশনার কাজটি করছেন অভিনেতা নাদের চৌধুরী।


আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় নাটকটির ৩২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তার আগে ২৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে নাটকটির মহড়া।


 

গত বছর দিল্লিতে আন্তর্জাতিকভাবে সমাদৃত এই নাটকের দুটি প্রদর্শনী হয়। সেখানে বেশ প্রশংসা কুড়ায় এটি। নবনির্দেশনার অনুভূতি জানিয়ে নাদের চৌধুরী বলেন, “ট্রায়াল অব সূর্যসেন’ ব্রিটিশবিরোধী আন্দোলন নিয়ে ঐতিহাসিক একটি নাটক।



এর রচনা ও নির্দেশনা দিয়েছিলেন প্রয়াত মাসুম আজিজ ভাই। পরবর্তীতে এই নাটকের কিছু কিছু জায়গায় প্রয়োজনসাপেক্ষে অলংকরণ করে নবনির্দেশনার কাজটি আমি করেছি। ‘মাস্টারদা সূর্যসেন’ নাটকের প্রধান চরিত্রটি আমি রূপায়ণ করছি। ঐতিহাসিক এই নাটক আমাদের এখনকার জেনারেশনের দেখা উচিত।


 

নাটকটিতে চরিত্রের সংখ্যা ৪০। এসব চরিত্র হলো— সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকা রায়, নির্মল সেন, ব্রিটিশ উকিল, বাঙালি উকিল প্রমুখ। এসব চরিত্র রূপায়ণ করছেন, নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মিল্টন আহমেদ, হাসনাহেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, আক্তার হোসেন প্রমুখ। 


উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১২.৩৬ পূর্বাহ্ন