ঢাকা
খ্রিস্টাব্দ

চালু হবার পর ভাণ্ডালজুড়ি প্রকল্পের উৎপাদন বন্ধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১১.৪৫ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১১.৪৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4438990 জন

  • নিউজটি দেখেছেনঃ 4438990 জন
চালু হবার পর ভাণ্ডালজুড়ি  প্রকল্পের উৎপাদন বন্ধ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করা হলেও চাহিদা কম থাকায় বন্ধ করে দিতে হয় উৎপাদন। চালুর পর চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডকে (সিইউএফএল) এক লাখ লিটার পানি সরবরাহ করা হয়।


জানা গেছে, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের শিল্পকারখানা ও আবাসিক এলাকায় পানি সরবরাহ দিতে ২০১৯ সালে ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়। বর্তমানে এটির কাজ শেষ হয়েছে। এটির দৈনিক উৎপাদন ক্ষমতা ৬ কোটি লিটার।


ওয়াসা সূত্র জানায়, বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারায় গড়ে ওঠা বিভিন্ন আবাসিক এলাকা, সরকারি ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কোরিয়ান ইপিজেডসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহের জন্য ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামে কর্ণফুলী নদীর পাড়ে এই প্রকল্পের জন্য পানি শোধনাগার তৈরি করা হয়। নদী থেকে পানি উত্তোলনের পর কর্ণফুলী নদীর বাম তীরে অবস্থিত শিল্পকারখানা ও আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হবে। দক্ষিণ কোরিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান তাইইয়ং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এ প্রকল্পের কাজ করছে। প্রায় এক হাজার ৯৯৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা প্রকল্পটিতে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকার যৌথ অর্থায়ন করেছে।


প্রকল্প পরিচালক ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহম্মদ মাহবুবুল আলম বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু করা হলেও চাহিদা কম থাকায় বন্ধ করে দিতে হয় উৎপাদন। ওইদিন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডকে (সিইউএফএল) এক লাখ লিটার পানি সরবরাহ করা হয়। কিন্তু তাদের শাটডাউনের কারণে পানি সরবরাহ বন্ধ রয়েছে। তাছাড়া কোরিয়ান ইপিজেড-কে পানি সরবরাহের প্রস্তুতি চলছে। একইসাথে সংযোগ প্রদান করা এক হাজার আবাসিক গ্রাহককে মিটার লাগানোর পর পানি সরবরাহ দেওয়া হবে। বর্তমানে প্রকল্পটি কিছু কিছু সময়ের জন্য চালু করে বিভিন্ন এলাকার লাইন পরীক্ষা করা হচ্ছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১১.৪৫ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১১.৪৫ অপরাহ্ন