ঢাকা
খ্রিস্টাব্দ

১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১.৪৩ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১.৪৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2517376 জন

  • নিউজটি দেখেছেনঃ 2517376 জন
১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।


এই তথ্য নিশ্চিত করে তার এক সময়ের জুনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। 


বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।



এ সময় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার জন্মভূমি। এই শহর আমার শহর। দীর্ঘ ১১ বছর পর দেশে আসতে পেরে আমি শুকরিয়া আদায় করছি।’

রাজনীতিতে সক্রিয় হওয়ারে প্রশ্নে তিনি বলেন, ‘আইন অঙ্গনে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।



’ তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তার সঙ্গে জামায়াত নেতা সেলিম উদ্দিন ও আইনজীবী মুহাম্মদ শিশির মনির সেখানে উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১.৪৩ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১.৪৩ অপরাহ্ন