ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামের আ’লীগ নেতা সেই হাজী ইকবাল গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৭.১৩ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৭.১৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2607074 জন

  • নিউজটি দেখেছেনঃ 2607074 জন
চট্টগ্রামের আ’লীগ নেতা সেই হাজী ইকবাল গ্রেফতার

চট্টগ্রাম মহানগর বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিকলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী মো. ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে বন্দর থানার ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। হাজী মো. ইকবাল (৬৩) নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ২ নম্বর সাইট হাজী ইকবাল বাড়ির মৃত আলী আকবরের ছেলে।


চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী মো. ইকবালকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে বন্দর থানায় দুটি ও ইপিজেড থানায় একটি মামলা রয়েছে।


জানা গেছে, হাজী ইকবালের বিরুদ্ধে নগরীর বন্দর ইপিজেড বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। ২০১৮ সালে যুবলীগকর্মী মো. মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলারও প্রধান আসামি তিনি। এছাড়াও ২০১৭ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে সমাবেশ করে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তুলেছিলেন হাজী ইকবাল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৭.১৩ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৭.১৩ অপরাহ্ন