ঢাকা
খ্রিস্টাব্দ

হাসিনার পতনে ভূমিকা রাখা সবাইকে নিয়ে হবে জাতীয় সরকার: আমীর খসরু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3102421 জন

  • নিউজটি দেখেছেনঃ 3102421 জন
হাসিনার পতনে ভূমিকা রাখা সবাইকে নিয়ে হবে জাতীয় সরকার: আমীর খসরু
ছবি : সংগৃহীত

শেখ হাসিনার পতনে ভূমিকা রাখা সবাইকে সঙ্গে নিয়ে বিএনপি একটি জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরামসহ তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।


আমীর খসরু বলেন, শেখ হাসিনার পতনে যারাই ভূমিকা রেখেছে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি।


এ সময় ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, একটি মহল জনতার আন্দোলনের ফসলকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। তাই এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ রক্ষায় জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই।


রাষ্ট্র মেরামতের বিষয়গুলো জাতির সামনে আবারও তুলে ধরা হবে জানিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কী কী করা হবে, এসবের ধারণা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ