ঢাকা
খ্রিস্টাব্দ

মোবাইল কানে নিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5333958 জন

  • নিউজটি দেখেছেনঃ 5333958 জন
মোবাইল কানে নিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় মৃত্যু
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে শ্রীপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে কাটাপুল এলাকায় মঙ্গলবার (২৫ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আনোয়ার হোসেন (৫০) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহেশপুর গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।



প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টার দিকে কাটাপুল এলাকা অতিক্রম করে। ট্রেন চলে যাওয়ার পর রেললাইনের পাশে আহত অবস্থায় আনোয়ারকে পড়ে থাকতে দেখা যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধারের আগেই তিনি মারা যান।


প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, কানে মোবাইল ফোন নিয়ে আনোয়ার রেললাইন ঘেঁষে হাঁটছিলেন আনোয়ার।



হঠাৎ ট্রেন চলে আসলে তাকে রেললাইন থেকে সরে যেতে বললেও তিনি শোনেননি।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান কালের কণ্ঠকে বলেন,ঘটনার পর আনোয়ার হোসেনের ছেলে সাজিদ হোসেন মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন