ঢাকা
খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

ই-বাস ও ট্রাক আমদানিতে বড় শুল্ক ছাড়ের ঘোষণা

সবুজ অর্থায়নে সরকারের বড় পদক্ষেপ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৪ মে ২০২৬, ২.৩৫ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০৪ মে ২০২৬, ২.৩৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 914588 জন

  • নিউজটি দেখেছেনঃ 914588 জন
ই-বাস ও ট্রাক আমদানিতে বড় শুল্ক ছাড়ের ঘোষণা
ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক।


দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন্ত কতিপয় শর্তসাপেক্ষে নামমাত্র কর পরিশোধ করে এসব যানবাহন আমদানি করা যাবে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রোববার (৩ মে) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। 


বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এই প্রস্তাবটি পরিবেশ উন্নয়ন ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে। 


মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ৮৭.০২.৪০.০০-এর আওতায় ন্যূনতম ১৭ আসন বিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।


এছাড়াও, শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য কাজে ব্যবহারের উদ্দেশ্যে আমদানিকৃত এসব বাসের ক্ষেত্রে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বহাল রাখা হয়েছে। তবে ভ্যাট ছাড়া সকল প্রকার কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে আমদানিকারকদের ওপর মোট করভার হবে মাত্র ১৫ শতাংশ।


বাসের পাশাপাশি, ৫ টন বা তার বেশি ধারণক্ষমতা সম্পন্ন নতুন ইলেকট্রিক ট্রাক আমদানির ক্ষেত্রেও একই ধরনের শুল্ক ছাড় ও সুবিধা প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশেষ শুল্ক সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।


মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।


সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং কার্বন নিঃসরণ হ্রাসে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৪ মে ২০২৬, ২.৩৫ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০৪ মে ২০২৬, ২.৩৫ পূর্বাহ্ন