ঢাকা
খ্রিস্টাব্দ

ইন্টারপোল

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি ও অর্থপাচারসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৪ জুন ২০২৬, ৭.২৪ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৪ জুন ২০২৬, ৭.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 18122 জন

  • নিউজটি দেখেছেনঃ 18122 জন
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ছবিঃ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ।

একসময়ের অত্যন্ত প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ছিলেন বেনজীর আহমেদ। তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে ছয়টি মামলা করে দুদক। যার একটি পাসপোর্ট জালিয়াতির মামলা। তার বিরুদ্ধে দুদকের দায়ের করা পাসপোর্ট জালিয়াতির মামলায় গত বছর রেড নোটিশ জারি করা হয়েছিল। সংস্থাটির ইতিহাসে রেড নোটিশের মাধ্যমে কোনো আসামি গ্রেফতারের ঘটনা এটিই প্রথম বলে জানা যায়। এরই পরিপ্রেক্ষিতে-দুর্নীতি ও অর্থপাচারসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।



সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুক্রবার (১২ জুন) সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বেনজীর আহমেদ বর্তমানে সেখানে পুলিশি হেফাজতে আটক আছেন।



অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ১১ ধারায় মামলা বিচারাধীন।



তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য পুলিশ ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ এপ্রিল ইন্টারপোলে আবেদন পাঠানো হয়। পরে আমরা এটি মনিটর করেছি। ইন্টারপোল ২০২৫/২৩৯ নম্বর ফাইল ও ৫৭৪ অব ২০২৫ কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। এ রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেফতারের জন্য অনুরোধ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১৪ জুন ২০২৬, ৭.২৪ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৪ জুন ২০২৬, ৭.২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ