ঢাকা
খ্রিস্টাব্দ

হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১.১৬ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১.১৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2795798 জন

  • নিউজটি দেখেছেনঃ 2795798 জন
হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া
-- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন। এ অবস্থায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সোমবার (নভেম্বর ২৪) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।


খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।


ডা. জাহিদ হোসেন বলেন, চেয়ারপার্সন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।


স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার (২৩ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১.১৬ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১.১৬ পূর্বাহ্ন