ঢাকা
খ্রিস্টাব্দ

জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আশ্বস্ত গুতেরেস

গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩.০৮ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩.১০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4354901 জন

  • নিউজটি দেখেছেনঃ 4354901 জন
জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আশ্বস্ত গুতেরেস
শনিবার রাজধানীর গুলশানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সাথে বৈঠক করেন। - ছবি-বাসস।।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের পূর্ণ সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ আশ্বাস দেন।


এ সময় গুতেরেস জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে বলেন, তারা এই মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কেও আলোচনা করেন।


আজ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন এবং জাতিসংঘের পতাকা উত্তোলন করতে তিনি গুলশানে জাতিসংঘের নতুন ভবনে যান।



বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক শেষে গুতেরেস ভবনটি পরিদর্শন করেন।


এছাড়া গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান গুলশানে 'ইউএন হাউস ইন বাংলাদেশ' উদ্বোধন করেন।


এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩.০৮ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩.১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ