ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০.৩১ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০.৩১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3861809 জন

  • নিউজটি দেখেছেনঃ 3861809 জন
শিবচরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে আব্দুর বারেক ফকির (৭৭) নামে এক ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। 


বুধবার (৯ জুলাই) সকালে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়ন লপ্তিকান্দি গ্রামে ঘটে এ ঘটনা। নিহত আব্দুর বারেক ফকির একই গ্রামের আব্দুল ফকিরের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিহতের বাড়ির পাশের আমবাগানে আব্দুর বারেক ফকিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।


মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহার আলী জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি তদন্ত করছে পুলিশ। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও জানায় ওসি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০.৩১ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০.৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ