ঢাকা
খ্রিস্টাব্দ

পরিবেশবান্ধব ভবন নির্মাণ ও দূষণ রোধে পদক্ষেপের নির্দেশ উপদেষ্টার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3100717 জন

  • নিউজটি দেখেছেনঃ 3100717 জন
পরিবেশবান্ধব ভবন নির্মাণ ও দূষণ রোধে পদক্ষেপের নির্দেশ উপদেষ্টার
ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে পরিবেশবান্ধব ভবন নির্মাণ করতে হবে। ভবনের ডিজাইন এমনভাবে করতে হবে যাতে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি ছাড়াই সূর্যের আলোতে কাজ করা যায়। ভবনে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। এ ছাড়া, ব্লক ইটসহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে।



বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জুলাই পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপদেষ্টা সভায় নদীদূষণ, শব্দদূষণ, প্লাস্টিকদূষণ রোধে সচেতনতা সৃষ্টির কাজ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্লাস্টিকের ব্যানার ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাহাজ ভাঙা পরিদর্শনে যথাযথভাবে প্রতিবেদন দিতে হবে।



এ ছাড়া তিনি বন অধিদপ্তরের প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ, সাফারি পার্কের আধুনিক ব্যবস্থাপনা এবং ইউক্যালিপটাসের পরিবর্তে দেশজ গাছ লাগানোর পরামর্শ দেন।

সভায় মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিববৃন্দ, অধীন দপ্তরের প্রধান, প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


এর আগে সকালে পরিবেশ উপদেষ্টা পরিবেশ অধিদপ্তরে ৪১তম বিসিএসের নবযোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন