ঢাকা
খ্রিস্টাব্দ

শ্রম আইনে দেয়া দন্ড বাতিল : খালাস পেলেন ড. ইউনূস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3113207 জন

  • নিউজটি দেখেছেনঃ 3113207 জন
শ্রম আইনে দেয়া দন্ড বাতিল : খালাস পেলেন ড. ইউনূস
ছবি : সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া কারাদ- থেকে খালাস পেয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শ্রম আপিল ট্রাইব্যুনাল আজ  ওই রায়ের বিরুদ্ধে ড. ইউনূসসহ অন্যদের আনা আবেদনের শুনানি নিয়ে এ রায় দিয়েছেন। 

ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান। 


শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদ- দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ ছাড়া প্রত্যেককে অর্থদ- দেয়া হয়।


দ-িত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল আপিলটি সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। আজ শুনানি শেষে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে খালাস দিয়ে রায় দিলো ট্রাইব্যুনাল। 


নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. ইউনূস আগামীকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিবেন।


নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন