ঢাকা
খ্রিস্টাব্দ

বাংলাদেশে কূটনৈতিক মিশনের নিরাপত্তা চাইল ভারত, হাইকমিশনারকে তলব

কূটনৈতিক মিশন ও পোস্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৫.১৩ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৫.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 477984 জন

  • নিউজটি দেখেছেনঃ 477984 জন
বাংলাদেশে কূটনৈতিক মিশনের নিরাপত্তা চাইল ভারত, হাইকমিশনারকে তলব
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দিল্লি। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বিষয়টি জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার (১৭ ডিসেম্বর) দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের অবনতিতে ভারতের তীব্র উদ্বেগের কথা জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ জানাতেই বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছিল। এ সময় ‘কিছু গোষ্ঠীর’ কর্মকাণ্ডের দিকে রাষ্ট্রদূতের মনোযোগ বিশেষভাবে অবহিত করা হয়। ভারতের দাবি, কিছু লোক ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন কাজের পরিকল্পনা করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে ‘একটা মহল’ যে অতিরঞ্জিত বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। এসময়, তলবের সময় বাংলাদেশে কিছু কার্যকলাপের প্রতি হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়, যারা ঢাকায় ভারতীয় মিশনের আশপাশে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে বলে দাবি করা হয়।


বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার ভিত্তি মুক্তিযুদ্ধের সময় গড়ে ওঠে। দুই দেশের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে ভারত।


শেষে ভারত আশা প্রকাশ করে জানায়, অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে বাংলাদেশে অবস্থিত সব কূটনৈতিক মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে। 


এর আগে, রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ।

অপরদিকে- আজই ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির’ বিষয়টি বিবেচনায় বেলা দুইটা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র (আইভ্যাক) আজ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।


আজ দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। এ সময় তাঁর মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করা হয় ‘কিছু চরমপন্থী গোষ্ঠীর’ কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে ‘চরমপন্থী মহল’ যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। দুঃখজনকভাবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্যপ্রমাণও বিনিময় করেনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৫.১৩ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৫.১৬ অপরাহ্ন