ঢাকা
খ্রিস্টাব্দ

দীর্ঘ প্রবাস জীবন শেষ—২৫ ডিসেম্বর ঢাকায় আসছেন তারেক রহমান

১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২.৩৩ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২.৩৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 533778 জন

  • নিউজটি দেখেছেনঃ 533778 জন
দীর্ঘ প্রবাস জীবন শেষ—২৫ ডিসেম্বর ঢাকায় আসছেন তারেক রহমান
-- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরে আসছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি ১৭ বছর সে দেশেই নির্বাসিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২.৩৩ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২.৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ