ঢাকা
খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
টাঙ্গাইল
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১.১৯ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 548877 জন

  • নিউজটি দেখেছেনঃ 548877 জন
টাঙ্গাইলের যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাক নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ মোস্তাক উপজেলার কালিপুর গ্রামের হানিফ আলীর ছেলে।


ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোবিন্দাসী ঘাট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন ২২ বছর বয়সী মোস্তাক। কিছুদূর যাওয়ার পর হঠাৎ নৌকা থেকে পড়ে যায় সে। পরে নৌকার মাঝি ও যাত্রীরা তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
টাঙ্গাইল
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১.১৯ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১.৩৪ পূর্বাহ্ন