ঢাকা
খ্রিস্টাব্দ

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১.৫৭ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১.৫৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 594922 জন

  • নিউজটি দেখেছেনঃ 594922 জন
ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের সেতুর উপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ও পরে হাসপাতালে আরও দু,জন সহ তিন জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল দশটার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ভাঙ্গা গামী লেনে একটি ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছনথেকে এসে থাক্কা মারে। এ সময় ঘটনাস্থলে একজন সহ মোট তিনজন নিহত হন। এবং কমপক্ষে ১৫ জন আহত হয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস জানান, আমি একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ, একটি বিকট শব্দ করে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল।

দূর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হওয়ার সম্ভাবনা বেশি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দূর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে আরও দুই জন মারা গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১.৫৭ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১.৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ