ঢাকা
খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য ঘোষণা করবেন ডা. জাহিদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৮.০৬ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৮.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 588396 জন

  • নিউজটি দেখেছেনঃ 588396 জন
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য ঘোষণা করবেন ডা. জাহিদ
-- বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন শুধুমাত্র দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ সোমবার (১ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অযাচিত, যাচাইবিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা থেকে সবারই বিরত থাকা উচিত। সঠিক ও নির্ভুল তথ্য নিশ্চিত করতে চিকিৎসা সংক্রান্ত সব আপডেট শুধুমাত্র ডা. জাহিদই গণমাধ্যমকে জানাবেন বলে এতে উল্লেখ করা হয়।


এ ছাড়া বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৮.০৬ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৮.০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ