ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1006168 জন

  • নিউজটি দেখেছেনঃ 1006168 জন
শিবচরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিবচর উপজেলা বিএনপি'র সদস্য এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান মোল্লা। তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে সংগঠিত হতে হবে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পৌরসভা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব এডভোকেট মো. আজমল হোসেন খান সেলিম, তিনি বলেন যুবদল হচ্ছে বিএনপির শক্তির উৎস। যুব সমাজই পারে আন্দোলনকে সফলতার পথে নিয়ে যেতে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য জনাব কামাল জামান মোল্লা। তিনি বলেন, যুব সমাজ আজ হতাশ। তাদের সামনে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। যুবদল হচ্ছে সেই শক্তি, যারা অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ায়।

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ঐক্যের প্রতীক। আমরা সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এবং তৃণমূলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবো।

তিনি বলেন, যুবদল মানে সংগ্রাম ও ত্যাগের নাম। নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার বন্ধন অটুট রাখতে হবে।

বক্তারা সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর  আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা শেষে অনুষ্ঠানের  সমাপ্তি ঘোষণা করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন