ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুরে বিএনপি’র মনোনয়ন স্থগিতের প্রতিবাদে কাফনের কাপড় পরে মিছিল ও সমাবেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২.২১ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২.২১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4554757 জন

  • নিউজটি দেখেছেনঃ 4554757 জন
মাদারীপুরে বিএনপি’র মনোনয়ন স্থগিতের প্রতিবাদে কাফনের কাপড় পরে মিছিল ও সমাবেশ

মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী তালিকায় চূড়ান্ত পর্যায়ে নতুন নাটকীয় মোড় সৃষ্টি হয়েছে। গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে ২৩৭ জনের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেন। ঘোষণায় মাদারীপুর-১ (শিবচর) কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

তবে তালিকায় নাম না থাকায় অপর মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে। এতে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালীন যাত্রীবাহী বাস ভাংচুর ও পুলিশের গাড়িতে হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

এ ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই, বিএনপির কেন্দ্র থেকে মাদারীপুর-১ আসনের প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত আসে। এর প্রতিবাদে বুধবার (৫ নভেম্বর) সকালে শিবচর বাজারে কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা কাফনের কাপড় পরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “শিবচরের মানুষ আনন্দের সঙ্গে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে প্রার্থী হিসেবে গ্রহণ করেছে। তিনি বিএনপির দুঃসময়ে রাজপথে ছিলেন, মামলা-হামলার শিকার হয়েছেন। সেই নেতার মনোনয়ন স্থগিত করা জনগণের প্রতি অবিচার।”

তারা আরও অভিযোগ করেন, “সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, তাই তার বিরুদ্ধে কোনো মামলা বা হামলার ঘটনা ঘটেনি। তিনি আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।”

কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে সতর্ক করেন, “যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে মরণপণ আন্দোলনের মাধ্যমে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর) উপজেলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২.২১ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২.২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ