শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাফিজ আল আসাদ সাঈদ খান। সোমবার (২০ অক্টোবর) রাতে পিরোজপুর সদর উপজেলা বিভিন্ন মন্দিরে সাইদ খানের পক্ষে একটি প্রতিনিধি দল এ শুভেচ্ছা উপহার বিতরণ করে।
স্থানীয়রা জানান, তাঁর এই উদ্যোগে শ্যামা পূজার আনন্দ আরও বেড়েছে। এটি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বরা।