ঢাকা
খ্রিস্টাব্দ

কুয়ালালামপুর

মালয়েশিয়ায় বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশির সংখ্যা ৩৯৬

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১.৩১ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১.৩১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3635699 জন

  • নিউজটি দেখেছেনঃ 3635699 জন
মালয়েশিয়ায় বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশির সংখ্যা ৩৯৬


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৯৬ জন বাংলাদেশিসহ মোট ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় এই অভিযান চালানো হয়। দেশটির গণমাধ্যম 'দ্য স্ট্রেইটস টাইমস' এই খবর নিশ্চিত করেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ইমিগ্রেশন বিভাগের শতাধিক কর্মকর্তা রাতভর এই অভিযানে অংশ নেন। মাত্র দুই ঘণ্টার মধ্যে ৭৭০ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক বসরি ওসমান জানান, আটককৃতদের মধ্যে ৩৯৬ জন বাংলাদেশি, যাদের মধ্যে দুজন নারী। এছাড়াও, ২৩৫ জন মিয়ানমারের, ৭২ জন নেপালের, ৫৮ জন ভারতের এবং ১৭ জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। অন্যান্য দেশের আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বসরি ওসমান আরও বলেন, আটককৃতদের অধিকাংশই মালয়েশিয়ায় অনুমোদিত সময়ের বেশি অবস্থান, বৈধ কাগজপত্র না থাকা এবং অনুমতি ছাড়া কাজ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তিনি জানান, বুকিত বিনতাং দীর্ঘদিন ধরেই অনিবন্ধিত অভিবাসীদের জন্য একটি 'হটস্পট' হয়ে উঠেছে, যা নাইটলাইফ এবং শহরের কেন্দ্রে অবস্থানের কারণে তাদের আকৃষ্ট করে। তিন সপ্তাহ পর্যবেক্ষণের পরই এই অভিযান চালানো হয়।


তিনি আরও বলেন, মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১.৩১ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১.৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ