ঢাকা
খ্রিস্টাব্দ

নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নগরপুর, টাঙ্গাইল
শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১০.২৪ অপরাহ্ন

আপডেট : শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১০.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1517367 জন

  • নিউজটি দেখেছেনঃ 1517367 জন
নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট ২য় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে ভাদ্রা স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করে। খেলায় খোকন ফুটবল একাডেমিক মানিকগঞ্জ ও ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব সিরাজগঞ্জ এই দুটি দল অংশ গ্রহণ করে। বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সম্মানিত চেয়ারম্যান (অব:) অধ্যাপক ডা: মো. সানোয়ার হোসেনের এর সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক যুগ্ম- আহ্বায়ক টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মীর আবুল কালাম আজাদ। খেলাটি উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহকারি পরিচালক মুহাম্মদ মনোয়ার হোসেন। 


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারিয়া ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ মো. শাহিনুর রহমান (শাহিন)। আরো উপস্থিত ছিলেন, সাভার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, ভাদ্রা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আলম ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী অশ্বিনী বাবু, আব্দুল জলিল মিয়া, শ্রী দিলিপ দাম, সমাজ সেবক নুরুল হুদা শাহিন, ভাদ্রা ইউপি সদস্য বেল্লাল সরদার প্রমুখ।


সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মামুদ (চঞ্চল)। খেলায় খোকন ফুটবল একাডেমিক মানিকগঞ্জ কে -০-১ গোলে হারিয়ে ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব সিরাজগঞ্জ বিজয়ী হয়। খেলাটি উপভোগ করতে দুর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে উপস্থিত হন।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
নগরপুর, টাঙ্গাইল
শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১০.২৪ অপরাহ্ন
আপডেট : শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১০.২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ