ঢাকা
খ্রিস্টাব্দ

সৌদি আরবে একই দিনে ৭ প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১২.১১ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১২.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1658330 জন

  • নিউজটি দেখেছেনঃ 1658330 জন
সৌদি আরবে একই দিনে ৭ প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাদক চোরাচালান ও হত্যার দায়ে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি দেশটিতে মাদক-সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়েছে।


শনিবার (২ আগস্ট) সৌদির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় চারজন সোমালি এবং তিনজন ইথিওপিয়ান নাগরিককে ‘হাশিশ চোরাচালানের’ অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া একজন সৌদি নাগরিককে মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


চলতি বছরে এ পর্যন্ত সৌদি আরবে ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এর মধ্যে ১৫৪ জনই মাদক-সম্পর্কিত অপরাধে দণ্ডপ্রাপ্ত ছিলেন। এই হারে চললে ২০২৫ সালে মৃত্যুদণ্ডের সংখ্যা ২০২৪ সালের রেকর্ড ৩৩৮ জনকেও ছাড়িয়ে যেতে পারে।


বিশ্লেষকদের মতে, মৃত্যুদণ্ডের এই ঊর্ধ্বগতি সৌদি আরবের ২০২৩ সালে ঘোষিত ‘মাদকবিরোধী যুদ্ধ’-এর ফল। অনেক অভিযুক্ত তখন গ্রেফতার হলেও এখন বিচারিক প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালে সৌদি আরব মাদক-সম্পর্কিত অপরাধে মৃত্যুদণ্ড স্থগিত করেছিল। তবে ২০২২ সালের শেষ নাগাদ আবার তা চালু করা হয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১২.১১ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১২.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ