ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে শুকরের ছানা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা হাসপাতালে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২.০৩ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২.০৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4234096 জন

  • নিউজটি দেখেছেনঃ 4234096 জন
ভূঞাপুরে শুকরের ছানা নিয়ে মারামারি, বিএনপির দুই নেতা হাসপাতালে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে শুকরের ছানা নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির দুই নেতা। এ ঘটনায় দুজনই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলা কুঠিবয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।


আহত সফিকুল ইসলামের মাধ্যমে জানা যায়, কয়েকদিন আগে শতাধিক শুকর নিয়ে উপজেলার যমুনা নদী সংলগ্ন  কুঠিবয়ড়া এলাকায় গেলে, একটি গর্ভবতী শুকর দলছুট হয়ে কুঠিবয়ড়া এলাকার আলমগীর মোল্লার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে ঐ শুকরটি একাধিক ছানা প্রসব করে। এক পর্যায়ে ঐ শুকরের দলের দেখাশোনাকারী খবর পেয়ে ঐ বাড়িতে আসে এবং সপ্তাহ খানেক সময়ের মধ্যে ছানার সংস্পর্শে কাউকে যেতে নিষেধ করে। এতে ঐ পরিবারের সদস্যদের ক্ষতি হবার সম্ভাবনা থাকে বলে তারা সেখান থেকে চলে যায়।


এদিকে ধীরে ধীরে ছানাগুলো একটু স্বাভাবিক আকারে আসলে আলমীর মোল্লার এক ভাতিজা আশিক মোল্লা পার্শ্ববর্তী একটি হিন্দু পরিবারের কাছে শুকরের ছানাগুলো বিক্রি করে দেয়। পরে শুকরের দলের দেখাশোনাকারীরা খবর পেয়ে আবারো আলমগীর মোল্লার বাড়িতে আসে ছানাগুলো নিতে। কিন্তু ছানা বিক্রির কথা শুনে তারা এর বিচার চেয়ে চলে যায়। এর পরিপ্রেক্ষিতে গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ফকির এগিয়ে আসলে তাদের সাথে ঐ শুকরের ছানা বিক্রয়কারী আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার সাথে সফিকুল ইসলাম ফকিরের  তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সফিকুল ইসলাম ফকির ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  তোতা মোল্লা আহত হয়।


এ ঘটনা নিয়ে গতকাল রাতে সফিকুল ইসলাম ফকির এবং তোতা মোল্লা হাসপাতালে ভর্তি হন।


ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২.০৩ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২.০৩ পূর্বাহ্ন