ঢাকা
খ্রিস্টাব্দ

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শুধু সরকার পরিবর্তন যথেষ্ট নয়

----নাহিদ ইসলাম
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১১.৪৬ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১১.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2292604 জন

  • নিউজটি দেখেছেনঃ 2292604 জন
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শুধু সরকার পরিবর্তন যথেষ্ট নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন।


মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রত এগিয়ে যাবে। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।


বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির ফয়সলা করার আহ্বান জানান তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১১.৪৬ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১১.৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ